দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে অক্টোবর মাসে টানা পাঁচ দিনের ছুটির সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। এর জন্য মূল সরকারি ছুটির সঙ্গে শুধু এক দিনের নৈমিত্তিক ছুটি (সিএল) নিতে হবে।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি থাকবে। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে থাকবে সাধারণ ছুটি।
এর পরদিন ২২ অক্টোবর বৃহস্পতিবার। ওই দিন এক দিনের নৈমিত্তিক ছুটি নিতে পারলে তার সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হবে। ফলে ২০ অক্টোবর মঙ্গলবার থেকে ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি ভোগ করতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
অর্থাৎ, ২০ ও ২১ অক্টোবরের সরকারি ছুটির পর ২২ অক্টোবর এক দিনের নৈমিত্তিক ছুটি নিলেই ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটিসহ মোট পাঁচ দিনের অবকাশ পাওয়া যাবে।
এদিকে সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, মূল সরকারি ছুটির বাইরে হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুর্গাপূজা উপলক্ষে আরও দুই দিনের ঐচ্ছিক ছুটির সুযোগ রাখা হয়েছে।
এমএম/